প্রতিষ্ঠানের লোগো

রওজাতুল উলুম মাদরাসা

ধুলজুরী, হোসেনপুর, কিশোরগঞ্জ

01726605788, [email protected]

হোম নোটিশ কর্নার শিক্ষকমণ্ডলী এসাইনমেন্ট শিক্ষার্থী ভর্তি পরিক্ষার রুটিন প্রবেশ পত্র ফলাফল বোর্ড পরীক্ষার ফলাফল ফিস গ্যালারি যোগাযোগ হাফেজ ছাএদের তালিকা শিক্ষক লগইন

আমাদের অর্জন

প্রতিষ্ঠাতা পরিচালক
<br />
<b>Warning</b>:  Trying to access array offset on null in <b>/home/rawjatululoommadrasha.com/public_html/includes/side_bar.php</b> on line <b>24</b><br />

হাফেজ মুহাম্মদ রিয়াজ উদ্দিন সাহেব দাঃ বাঃ

সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের এবং দুরূদ ও সালাম নবীয়ে দু’জাহান হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
বেরাদরানে ইসলাম,
বিশ্ব মানবের হিদায়াতের জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তা’য়ালা বিশ্বনবীর মাধ্যমে দ্বীনে হক নাযিল করেছেন, যার অনুসারী হিসাবে আমরা নিজেদের পরিচয় দেই মুসলমানরূপে। ইসলাম একটি বাস্তব কল্যাণ পথ।এই পথ অনুসরণ করেই মানুষ ইহকাল ও পরকালে প্রকৃত সাফল্য লাভ করতে পারে।
ইসলামের হিফাযত, প্রচার ও প্রসারের জন্য ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যুগেযুগে এই শিক্ষাই সত্য পথের সন্ধান দিয়ে আসছে বিশ্ববাসীকে।
একমাত্র ইসলামী শিক্ষাই বস্তুতান্ত্রিকতার প্রভাবে প্রভাবিত সমাজকে নিশ্চিত ধ্বংসের হাত হতে রক্ষা করতে পারে। বিশ্বে যত প্রকার হানাহানি ও অস্থিরতা দেখা যায় তা হতে মানব জাতিকে মুক্তি দিতে পারে একমাত্র ইসলাম। এ চিন্তাধারায় ইসলামী শিক্ষার হিফাযত ও বিস্তৃতির উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার ধুলজুরী গ্রামে বিগত ২০১১ খ্রিঃ সালে আমি রওজাতুল উলুম মাদরাসা প্রতিষ্ঠা করি। এ প্রতিষ্ঠানটি উপমহাদেশের শীর্ষ স্থানীয় একটি ইসলামী বিদ্যাপীঠে পরিণত করার স্বপ্ন নিয়ে আমি অক্লান্ত পরিশ্রমে রত আছি । আলহামদুলিল্লাহ ইতোমধ্যে এর সুনাম পুরো জেলায় ছড়িয়ে পড়েছে এবং এই প্রতিষ্ঠান হতে ইসলামী জ্ঞান অর্জন করে যোগ্য আলেমরূপে সমাজে প্রতিষ্ঠিত হয়ে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে আসছেন অসংখ্য জ্ঞানপিপাসু। দেশ ও জাতির পথ প্রদর্শনের স্বপ্ন নিয়ে তৈরি করা আমার এই ইসলামী বিদ্যাপীঠ রওজাতুল উলুম মাদরাসার সার্বিক উন্নতি কল্পে আমি নিরলস প্রচেষ্টায় রত আছি। আল্লাহ তা’য়ালার শুকর যে আমার গড়া প্রতিষ্ঠানটি এখন ২ তালা মসজিদ ও হাফ-বিল্ডিং বিশিষ্ট একটি ঘরের রূপ ধারণ করেছে । শিক্ষার্থীদের জায়গা সংকুলান না হওয়া ও খেলাধুলার মাঠ না থাকার কারণে জমি ও ভবন বাবদ ২ (দুই) কোটি টাকা প্রয়োজন। আমি সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করি। ওয়াস্ সালাম।

আপনাদের দ্বীনি খাদেম,

( হাফেজ মুহাম্মদ রিয়াজ উদ্দিন )
প্রতিষ্ঠাতা ও পরিচালক

রওজাতুল উলুম মাদরাসা
ধুলজুরী, হোসেনপুর ,কিশোরগঞ্জ
মোবাইল : ০১৭২৬–৬০৫৭৮৮

গুরুত্বপূর্ণ লিংক
  • শিক্ষা মন্ত্রণালয়
  • বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
  • নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ
  • বাংলাদেশ সরকার
  • একসেস টু ইনফরমেশন
মাদরাসার গজল
আপনার ব্রাউজার অডিও প্লেয়ার সাপোর্ট করে না।
জরুরি হটলাইন
ছবি গ্যালারী
📸
ছবি গ্যালারী দেখুন

rawjatul uloom madrasha

ধুলজুরী, হোসেনপুর, কিশোরগঞ্জ

📞 01726605788
✉️ [email protected]
আমাদের সম্পর্কে যোগাযোগ গোপনীয়তা নীতি শর্তাবলী

Web: https://rawjatululoommadrasha.com/

Developed By Skill Friday Limited

Copyright © 2026 rawjatul uloom madrasha || সকল অধিকার সংরক্ষিত।